খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই জানুয়ারি ২০২৫, ৩:২৮ পিএম

বন্ধ জামালপুর বাস টার্মিনাল – জামালপুর পৌর বাস টার্মিনাল এখন শুধু নামেই রয়েছে। পনেরো বছর ধরে ব্যবহার না হাওয়ায় টার্মিনালের বিভিন্ন আসবাব ও দ্বিতল ভবন অকেজো হয়ে পড়ে আছে। এদিকে বাস মালিকের সড়কের পাশে তাঁরা জায়গা ভাড়া নিয়ে টার্মিনাল করেছেন। সেই টার্মিনাল থেকে বাস বের করার সময় শহরে যানজট সৃষ্টি হচ্ছে।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শুভ বলেন, ‘টার্মিনাল সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষকে বলা হয়েছে। সংস্কার করে দিলে আমরা পুনরায় টার্মিনালে ফিরে যাব।’
জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ‘যানজট ও সাধারণ মানুষের কথা ভেবেই শহরের অদূরে প্রধান সড়কের পাশেই টার্মিনাল করা হয়। ২০০৯ সালের দিকে বন্ধ হয়ে যায়। বাস মালিকদের অসহযোগিতার কারণে টার্মিনালটি আর চালু করা যায়নি। তবে খুব দ্রুত টার্মিনাল চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য