খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই মে ২০২৩, ৫:৩০ এএম

অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি জামালপুরে,জামালপুরে অসহায় কৃষকের ধান কেটে দিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। রোববার দুপুরে নেতাকর্মীদের নিয়ে নরুন্দির হিন্দুপাড়ায় হেলাল উদ্দিনের ৭৫ শতক জমির পাকা ধান কেটে মাড়াই করে দেন তিনি।

মো. মোজাফফর-হোসেন জানান, বোরো মৌসুমে সারাদেশে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছেন আওয়ামী- লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গ্রামে গ্রামে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সফল বাস্তবায়নে হাসি ফুটেছে অনেক কৃষকের মুখে।
তিনি আরও বলেন, এবার দেশে ধানের ভালো ফলন হয়েছে। তবে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কায় বিভিন্ন অঞ্চলে আগাম ধান কাটার উৎসব শুরু হয়েছে।
উপজেলা কৃষক লীগের আয়োজনে ধানকাটা উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মো. মোজাফফর-হোসেন।

মন্তব্য