খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩ই মে ২০২৩, ১২:৭ পিএম

এলাকাবাসীর প্রতিবেদন প্রকাশের পর দুর্ভোগ ঘুচলো,জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বাগুরপাড়া কনক রাইচ মিলের পেছনের খালের ওপর চার বছর আগে একটি সেতু নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিনেও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় দুর্ভোগ নিয়ে যাতায়াত করছিলেন এলাকাবাসী।

এনিয়ে ২৭ মার্চ ‘সংযোগ সড়ক নেই, কাজে আসছে না ৩২ লাখ টাকার ব্রিজ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিছুদিন পরেই শুরু হয় সংযোগ সড়কের কাজ। সম্প্রতি সংযোগ সড়কের কাজ সম্পন্ন হয়েছে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সরেজমিন দেখা যায়, রাস্তা নির্মাণ হওয়ায় এখন আর আগের মতো দুর্ভোগ নেই। খুব সহজেই একপাশ থেকে অন্যপাশে যাতায়াত করছেন এলাকাবাসী। এ নিয়ে উপস্থিত জনতা জাগো নিউজসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

মন্তব্য